ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জাতীয় নাগরিক পার্টির নীতিনির্ধারণী পর্ষদে যুক্ত হলেন দুই সংসদ সদস্য

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’ (পলিটিক্যাল কাউন্সিল)-এ নতুন করে দুই সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই পরিবর্তন আনা হয়। নতুন পর্ষদ সদস্য হওয়া দুই নেতা হলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে এনসিপির এই নীতিনির্ধারণী পর্ষদের সদস্য সংখ্যা ১২ জনে উন্নীত হয়েছে। উল্লেখ্য, নতুন পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন একইসঙ্গে দলের শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম পাঠানোর অভিযোগ নাকচ করল চীন

জাতীয় নাগরিক পার্টির নীতিনির্ধারণী পর্ষদে যুক্ত হলেন দুই সংসদ সদস্য

আপডেট সময় : ০৬:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬