ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: চট্টগ্রামকে ‘অবমূল্যায়ন’ নিয়ে ক্ষোভ

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকা নিয়ে চট্টগ্রাম অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বৃহত্তর এই রাজনৈতিক ইউনিট থেকে মাত্র একজনকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় ত্যাগী ও অভিজ্ঞ নেত্রীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মনোনয়ন তালিকা ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিএনপি কার্যালয়ে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

দলীয় সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশী অর্ধশতাধিক নেত্রীর মধ্যে রাজপথে আন্দোলন-সংগ্রাম ও কারাবরণ করা অনেক পরীক্ষিত নেত্রী থাকা সত্ত্বেও তাদের বাদ দেওয়া হয়েছে। চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীদের দাবি, এই তালিকা পুনর্বিবেচনা করা হোক। এদিকে, মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শাকিলা ফারজানার বিষয়ে বিতর্ক না থাকলেও, পুরো জেলা থেকে মাত্র একজনের মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়হীনতা ও গ্রুপিংয়ের ব্যর্থতা হিসেবেই দেখছেন স্থানীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবরোধ প্রত্যাহার করলেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা সম্ভব: ইরান

বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: চট্টগ্রামকে ‘অবমূল্যায়ন’ নিয়ে ক্ষোভ

আপডেট সময় : ১২:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬