ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ঝিনাইদহে ওড়না শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিত্যন্দী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলি খাতুন (১৬) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের লিটন হোসেনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ঘরের ভেতরে বৈদ্যুতিক তারে ভেজা ওড়না শুকাতে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় জুলি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি। স্থানীয় বারবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

ঝিনাইদহে ওড়না শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণীর মৃত্যু

আপডেট সময় : ১১:৩৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬