ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে কঠোর ব্যবস্থা: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া কারো ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনের আওতায় এই ধরনের অপরাধের তদন্ত ৯০ দিনের মধ্যে শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও জানান, সাইবার সুরক্ষা আইন অনুযায়ী, ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি বা চাঁদা দাবির উদ্দেশ্যে ভিডিও প্রচার করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড ও ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। ভুক্তভোগী নারী বা শিশু হলে অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির পরিমাণ আরও বাড়বে। সাইবার স্পেসে প্রতারণা রোধে মন্ত্রণালয় প্রযুক্তিগত ও আইনি সক্ষমতা বাড়াতে নিরলস কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে কঠোর ব্যবস্থা: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আপডেট সময় : ০২:০৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬