ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সুন্দরবনে হরিণ শিকারের ৪২ ফাঁদ জব্দ, আটক ২

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভিযান চালিয়ে হরিণ শিকারের ৪২টি ‘মালা ফাঁদ’ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির সদস্যরা বনের ভেতরে তল্লাশি চালিয়ে এই ফাঁদগুলো জব্দ করেন। শিকারিরা হরিণ ধরার জন্য বনের বিভিন্ন স্থানে অত্যন্ত কৌশলে এই ফাঁদগুলো পেতে রেখেছিল।

এদিকে একই এলাকায় পৃথক অভিযানে অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আইয়ুব আলী গাজী ও জমাত মোড়ল। তাদের কাছ থেকে মাছ ধরার সরঞ্জাম ও নৌকাসহ ৩০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। বন আইনে মামলা দায়ের করে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান। বনের সম্পদ ও প্রাণিকুল রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পুঁজিবাজারের পথিকৃৎ ইয়াওয়ার সাঈদ আর নেই

সুন্দরবনে হরিণ শিকারের ৪২ ফাঁদ জব্দ, আটক ২

আপডেট সময় : ১০:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬