ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আইআইইউসি’র ২৬৬তম সিন্ডিকেট সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৬৬তম সিন্ডিকেট সভা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ. ন. ম. শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, আইআইইউসি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অবঃ) বিগত ২৬৫তম সাধারণ সভার কার্যবিবরণ পাঠ করেন।

সভায় ২৬৫তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়াও ফাইন্যান্স কমিটি, ডিসিপ্লিন কমিটি, পিএসপি কমিটি এবং নিয়োগ কমিটির কার্যবিবরণী ও সুপারিশসমূহ পেশ করা হয়। ম্যানপাওয়ার অডিট কমিটি এবং সমাবর্তনে চ্যান্সেলর ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড সংক্রান্ত প্রতিবেদনও সভায় উপস্থাপন করা হয়।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে আইআইইউসি শিক্ষকদের পদোন্নতির নীতিমালা, শিক্ষাছুটি বর্ধিতকরণ, বেতন-ভাতা প্রদানে বিশেষজ্ঞ আইনজীবীর মতামত গ্রহণ এবং অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একগুচ্ছ সিদ্ধান্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

আইআইইউসি’র ২৬৬তম সিন্ডিকেট সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

আপডেট সময় : ০৯:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬