ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকার বৈঠক: শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তের হাতছানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উচ্চশিক্ষা ও গবেষণা খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাইকার কারিগরি শিক্ষা ও উচ্চশিক্ষা বিষয়ক প্রধান উপদেষ্টা মিস সায়েরি মুটোর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন এবং জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, ফিনটেক এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে জাইকার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্প গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম জানান, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা ও যৌথ গবেষণা কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকার বৈঠক: শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তের হাতছানি

আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬