ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন তাসনিম জারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য প্রস্তাব পেলেও তা কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন। জনগণের সরাসরি ভোটে নারীদের সংসদে যাওয়ার দাবি তুলে তাসনিম জারা বলেন, সংরক্ষিত আসনে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন।

সংসদে গিয়ে মানুষের স্বার্থের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্য কমিশনে তিনি সবসময়ই সংরক্ষিত নারী আসন পূরণের জন্য জনগণের সরাসরি ভোটের পক্ষে যুক্তি দিয়েছেন। দলীয় মনোনয়নে নয়, বরং সরাসরি ভোটে নির্বাচিত হলেই সংসদ সদস্যরা ভোটারদের কাছে জবাবদিহি করতে পারেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। তিনি মনে করেন, দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যদের কোনো নির্বাচনি এলাকা বা ভোটার থাকে না, যা কাঠামোগত দুর্বলতা। তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন এবং তিনি যদি কখনো সংসদে যান, তবে জনগণের ভোটেই যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংসদের বাইরে থেকেও সমাজের জন্য কাজ চালিয়ে যাবেন বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন তাসনিম জারা

আপডেট সময় : ০৮:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬