ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বাজার কারসাজি বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অসাধু গোষ্ঠী বা ব্যক্তি বাজারকে জিম্মি করে কৃত্রিম সংকট তৈরি করলে সরকার তা কোনোভাবেই বরদাশত করবে না।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত টাস্কফোর্স কমিটির বৈঠকে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ থাকলেও সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সয়াবিন তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খোলা তেলের বাজারে কোনো ধরনের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্পেকুলেশন বা কারসাজির মাধ্যমে বাজার প্রভাবিত করার সুযোগ নেই। সরকার একটি স্থায়ী ও স্থিতিশীল মূল্য নির্ধারণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারি আটক

বাজার কারসাজি বরদাশত করা হবে না: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬