সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)। বাফওয়া সভানেত্রী সালেহা খানের দিকনির্দেশনায় চট্টগ্রামের আনোয়ারা এবং মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।
এছাড়া বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের পক্ষ থেকে পেকুয়ার রাজাখালী এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাহিনীর সকল ইউনিটকে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। যে কোনো জরুরি উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 






















