ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সংসদ ভবন ঘুরে দেখলেন এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী ক্ষুদে বিজ্ঞানীরা

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ভিভিআইপি গ্যালারি থেকে সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও উদ্যোগে তাদের এই সুযোগ করে দেওয়া হয়।

সংসদ ভবন পরিদর্শনের সময় অলিম্পিয়াড জয়ী দলের সদস্য ত্রিদিব রায় আর্য, নাইরা নাওয়ার আহমেদ, অনন্য যারিফ আকন্দ, নাওফিল রহমান, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাজা আব্দুল্লাহ এবং তাদের কোচ ও মেন্টররা উপস্থিত ছিলেন। এর আগে গত রোববার শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা সংসদ অধিবেশন দেখার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। দেশের জন্য গৌরব বয়ে আনা এই মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের আরও এগিয়ে যাওয়ার উৎসাহ জোগান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

সংসদ ভবন ঘুরে দেখলেন এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী ক্ষুদে বিজ্ঞানীরা

আপডেট সময় : ১০:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬