ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পটিয়ায় এবাদতখানা থেকে বিষধর পদ্ম গোখরো সাপের ১২ ডিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকায় একটি এবাদতখানা থেকে অত্যন্ত বিষধর পদ্ম গোখরো সাপের ১২টি ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার নতুন পুকুরপাড় এলাকার চিশতীয়া খানকাহ শরীফ থেকে ‘চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’-এর সদস্যরা দীর্ঘ প্রচেষ্টার পর ডিমগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।

জানা গেছে, এবাদতখানার একটি জরাজীর্ণ অংশে সাপের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা উদ্ধারকারী দলকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিম ডিমগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া ডিমগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম ইনকিউবেশনের মাধ্যমে ফোটানো হবে এবং বাচ্চাগুলো বড় হলে সেগুলোকে লোকালয় থেকে দূরে প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে। পরিবেশবিদরা জানিয়েছেন, সাপ জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ, তাই আতঙ্কিত হয়ে এদের না মেরে বন বিভাগ বা উদ্ধারকারী দলকে খবর দেওয়াই শ্রেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বালু উত্তোলনে বাধা দেওয়ায় রাবার বাগানের ৪ কর্মকর্তাকে কুপিয়ে জখম

পটিয়ায় এবাদতখানা থেকে বিষধর পদ্ম গোখরো সাপের ১২ ডিম উদ্ধার

আপডেট সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬