ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

হজযাত্রীদের সুবিধার্থে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‌্যাপিং সেবা চালু

হজযাত্রীদের বিদেশ যাত্রা আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রথমবারের মতো চালু করা হয়েছে পেশাদার লাগেজ র‌্যাপিং সেবা। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে হজযাত্রীরা এখন থেকে তাদের মালামাল অত্যন্ত সুরক্ষিতভাবে প্যাকেটজাত করার সুযোগ পাবেন। মঙ্গলবার হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই সেবাটি চালু হওয়ার ফলে হজযাত্রীদের মালামাল দীর্ঘ ভ্রমণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি যেমন কমবে, তেমনি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি বা মালামাল খোয়া যাওয়ার দুশ্চিন্তাও থাকবে না। হজ অফিসের কর্মকর্তাদের মতে, পেশাদার উপায়ে লাগেজ মোড়ানোর এই ব্যবস্থা শেষ মুহূর্তের বিড়ম্বনা কমিয়ে হজযাত্রীদের যাত্রা প্রক্রিয়াকে আরও সাবলীল ও গতিশীল করবে।

ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে হজযাত্রীদের ভোগান্তি কমাতে এবং আন্তর্জাতিক মানের সেবা প্রদানে এই আধুনিক ব্যবস্থা যুক্ত করা হয়েছে। সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ হজযাত্রীরাও। তারা মনে করছেন, এই উদ্যোগের ফলে তাদের মালামালের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দীর্ঘ ভ্রমণের দুশ্চিন্তা লাঘব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

হজযাত্রীদের সুবিধার্থে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র‌্যাপিং সেবা চালু

আপডেট সময় : ০৭:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬