ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ঢাকা মেডিকেল কলেজের লেডিস কমন রুম থেকে ভুয়া ছাত্রী আটক

ঢাকা মেডিকেল কলেজের লেডিস কমন রুম থেকে মনিকা আক্তার মিতু নামে এক ভুয়া ছাত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে কলেজের পুরাতন ভবনের নিচতলায় অ্যাপ্রোন পরা অবস্থায় সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় সাধারণ শিক্ষার্থীদের নজরে আসেন তিনি।

শিক্ষার্থীরা জানান, ওই তরুণীর কথাবার্তায় সন্দেহ হওয়ায় তারা তার পরিচয় ও আইডি কার্ড যাচাই করেন। এতে নিশ্চিত হওয়া যায় যে তিনি এই কলেজের শিক্ষার্থী নন। পরবর্তীতে তাকে কলেজ প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। কলেজ কর্তৃপক্ষ বিস্তারিত যাচাই-বাছাই শেষে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।

আটক হওয়া তরুণী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মমিন আলীর মেয়ে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি অ্যাপ্রোন পরে মেডিকেল কলেজে প্রবেশ করেছিলেন এবং ভুয়া পরিচয় দিয়েছিলেন, সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

ঢাকা মেডিকেল কলেজের লেডিস কমন রুম থেকে ভুয়া ছাত্রী আটক

আপডেট সময় : ০৭:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬