ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াত দৃষ্টান্ত স্থাপন করেছে: মাহমুদা মিতু

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি বা পলিটিক্যাল কমিটমেন্টের জায়গায় অটল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১১দলীয় জোটের সংরক্ষিত নারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, জোটবদ্ধ রাজনীতিতে পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জামায়াত যথাযথভাবে পালন করেছে। তিনি অভিযোগ করেন, দেশের অনেক বড় বড় রাজনৈতিক দল জোট করলেও পরে আসন ভাগাভাগি বা সম্মানের ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়। কিন্তু জামায়াত এ ক্ষেত্রে ব্যতিক্রমী এবং তারা জোটের শরীকদের প্রাপ্য সম্মান দিতে জানে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেই তারা নির্বাচনী মাঠে নেমেছেন। তাদের জোটে শহীদ পরিবারের সদস্য ও অভিজ্ঞ নারী নেত্রীরা রয়েছেন। নির্বাচিত হলে তারা নারীদের সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশু অধিকার রক্ষায় সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াত দৃষ্টান্ত স্থাপন করেছে: মাহমুদা মিতু

আপডেট সময় : ০৪:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬