ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনে ১১ দলের ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য থেকে মনোনীত ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়নপত্র জমা শেষে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, নবনির্বাচিত নারী সদস্যরা সংসদে গিয়ে নারী সমাজের অধিকার রক্ষা ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

হামিদুর রহমান আযাদ আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর নীতি অনুযায়ী এক পরিবার থেকে একাধিক ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি। যোগ্য নারী নেতৃত্বের কোনো সংকট নেই দাবি করে তিনি বলেন, মনোনীত প্রার্থীরা ঘর-সংসার সামলানোর পাশাপাশি সংসদ ও রাজপথে সমানভাবে সক্রিয় থাকবেন।

এ সময় নারী আসনের প্রার্থীরা জানান, তারা বিরোধী দলের আসনে বসে সরকারের সব ন্যায়সংগত কাজে সহযোগিতা করবেন। তবে সরকার যদি জনবিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তবে তারা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবেন। কাল বুধবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সংরক্ষিত নারী আসনে ১১ দলের ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপডেট সময় : ০৪:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬