বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে ফাহমিদা হকের মনোনয়ন পাওয়াকে তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততামূলক কার্যক্রমের ফসল বলে মন্তব্য করেছেন তার স্বামী, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমান। তিনি জানান, ফাহমিদা দীর্ঘদিন ধরে লেখালেখি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
নিজের অবস্থান পরিষ্কার করে জিল্লুর রহমান বলেন, পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক বা সামাজিক ভূমিকা পালন করলেও পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখাই মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, ফাহমিদা হক জাতীয় সংসদে তার মেধা ও সততার মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
রিপোর্টারের নাম 

























