জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের চার সদস্য। সোমবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।
যোগদানকারী নতুন নেতারা হলেন— জ্যাকসন গমেজ, রাসেল রোমান রোজারিও, হিমেল গমেজ ও জীবন স্লান। এ সময় এনসিপির যুবশক্তির আহ্বায়ক ও কুমিল্লা সিটি নির্বাচনে দলের মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্যসচিব ডা. জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেল উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, নবাগত এই নেতাদের সাংগঠনিক দায়িত্ব পরবর্তীতে নির্ধারণ করা হবে।
রিপোর্টারের নাম 

























