সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে একটি ভুয়া নিয়োগপত্র ছড়িয়ে পড়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে শিক্ষক নিয়োগের নামে প্রচারিত ওই নিয়োগপত্রটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, এই প্রকল্পের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুনির্দিষ্ট। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতেই নিয়োগ সম্পন্ন হয়। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ায় নিয়োগের সুযোগ নেই। প্রতারক চক্রের প্রলোভনে পড়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করতে এবং এ বিষয়ে সতর্ক থাকতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























