ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

অধ্যক্ষ নিয়োগের দাবিতে রাজশাহী নার্সিং কলেজে তালা

দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদ শূন্য থাকায় শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা নিরসনের দাবিতে রাজশাহী নার্সিং কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তারা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় তিন মাস ধরে কলেজে কোনো স্থায়ী অধ্যক্ষ নেই। এর ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে, যা দীর্ঘমেয়াদে সেশন জটসহ একাডেমিক বিপর্যয়ের কারণ হতে পারে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, স্থায়ী অধ্যক্ষ নিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে। অবিলম্বে দাবি মেনে নিয়ে স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

অধ্যক্ষ নিয়োগের দাবিতে রাজশাহী নার্সিং কলেজে তালা

আপডেট সময় : ০২:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬