ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আরিফা সুলতানা লুনা (রুমা)। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকার স্বীকৃতিস্বরূপ দল তাকে এই মনোনয়ন দিয়েছে। তিনি পাবনা-৩ আসনের স্থানীয় রাজনীতিতে বেশ পরিচিত মুখ এবং গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি একাধিক মামলা ও কারাবরণ করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি দলের একজন সক্রিয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দলের দুর্দিনে তার অবিচল আনুগত্যকে গুরুত্ব দিয়েই এই মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























