ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তুলি বলেন, এই দায়িত্ব তার জন্য অত্যন্ত গর্বের এবং একই সঙ্গে বড় চ্যালেঞ্জের। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তুলি আরও জানান, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সংসদে বলিষ্ঠ ভূমিকা রাখতে চান। এর আগে তিনি ঢাকা-১৪ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যাপ্ত মজুত সত্ত্বেও পাম্পে অকটেনের হাহাকার: কারণ কী?

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সানজিদা ইসলাম তুলি

আপডেট সময় : ১১:০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬