ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টি, ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া এবং বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা জেলা সভাপতি ডা. রফিকুল হক বাবলুকে হেনস্তার ঘটনায় বিএনপির পাঁচজন নেতাকে শোকজ করা হয়েছে। গত রবিবার মহানগর বিএনপি থেকে তাদের এই শোকজ চিঠি পাঠানো হয়েছে।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন এবং মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ‘খুলনা মহানগর বিএনপি থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে (১৩ এপ্রিল বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্ভুত ঘটনা) আপনার বক্তব্য লিখিতভাবে ২২ এপ্রিল রাত ৮টার মধ্যে মনিটরিং সেলের সামনে উপস্থিত হয়ে জানানোর নির্দেশ প্রদান করা হলো।’

গত ১৩ এপ্রিল খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আজগর লবী বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে আসা বিএনপি নেতারা ডা. বাবলুকে ‘ফ্যাসিস্টের দোসর’সহ বিভিন্ন গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেন। তাকে পদত্যাগের জন্যও চাপ দেওয়া হয়। সে সময় সংসদ সদস্য ট্রাস্টি বোর্ডের কমিটি ভেঙে দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন।

এই ঘটনার প্রতিবাদে গত ১৮ এপ্রিল খুলনার চিকিৎসকরা মানববন্ধন করেন। মানববন্ধনে চিকিৎসক নেতারা তিন দফা দাবি জানান, যার মধ্যে রয়েছে সংসদ সদস্যের সামনে মব সৃষ্টিকারী ও ট্রাস্টি বোর্ডের সভাপতিকে অপদস্থকারী বিএনপি নেতাদের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ডা. বাবলুকে অবিলম্বে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদে পুনর্বহাল এবং হাসপাতালের ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে ভবিষ্যতে অযাচিত হস্তক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করা।

আগামী ২১ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে খুলনার সকল চিকিৎসক জরুরি চিকিৎসা ব্যতীত কর্মবিরতি পালনের ঘোষণা দেন। এর একদিন পরেই বিএনপির পাঁচ নেতাকে শোকজ করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরায়েল যুদ্ধ ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি: ভারসাম্য না কি কৌশলগত দেউলিয়াত্ব?

খুলনায় ড্যাব সভাপতিকে হেনস্তায় বিএনপির ৫ নেতাকে শোকজ

আপডেট সময় : ০৫:২৮:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬