ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

আলোচনায় থেকেও সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন না যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে, দলের মধ্যে ব্যাপক আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত অনেক পরিচিত মুখ এবং তারকা নেত্রী মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তালিকা ঘোষণা করেন।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, প্রয়াত নাসির উদ্দীন পুন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা মওদুদ, গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অপর্ণা রায়, সালাহ উদ্দিন আহমদ এর স্ত্রী হাসিনা আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলের স্ত্রী নাঈমা খন্দকার, মহিলা দলের সহ-সভাপতি বেবী মওদুদ, সামিরা তাজরিন এবং মাহরীন খান।

জানা গেছে, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল ১ হাজার ২৫টি, তবে জমা পড়ে প্রায় ৯০০টি। প্রতিটি ফরমের মূল্য ২ হাজার টাকা এবং জামানত হিসেবে ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছিল। গত ১৭ ও ১৮ এপ্রিল প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

আলোচনায় থেকেও সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন না যারা

আপডেট সময় : ০৩:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬