ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের সমন্বিত উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

গত শনিবার চট্টগ্রামের চন্দনাইশের ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির উদ্যোগে এবং সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে এলাকার সহস্রাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।

ক্যাম্পে আগত ৬৫০ জন সেবাগ্রহীতার চক্ষু পরীক্ষা, ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ১৬০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে ৮৫ জন সেবাগ্রহীতাকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

উক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু পি এম জে এফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল এম জে এফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, এম জে এফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি এম জে এফ, লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি, এসএফের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এম জে এফ, লায়ন মোস্তাফা কামাল, লায়ন আশিকুল আলম, লায়ন মনজুর আলম এবং লায়ন অ্যাডভোকেট মোখলেছুর রহমান ও রিজিয়িন চেয়ারপারসন লায়ন শওকত চৌধুরী এম জে এফ। অনুষ্ঠানে হিজ এক্সেলেন্সিস কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিলও উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক হিসেবে লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি ও এসএএফের সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু বলেন, বিশ্বব্যাপী লায়ন্স সদস্যরা নিজস্ব তহবিলের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে লায়ন্সের সেবা পৌঁছে দিতে ডায়নামিক সিটির এই উদ্যোগের জন্য সালমা আদিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ছানি অপারেশনের জন্য শনাক্তকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।

উপস্থিত অতিথিবৃন্দ চন্দনাইশের প্রত্যন্ত অঞ্চলে লায়ন্স ক্লাব, লিও ক্লাব এবং এসএফের সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের সমন্বিত উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

আপডেট সময় : ০৩:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬