যশোরের শার্শায় শরিফুল ইসলাম (৩৭) নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে উপজেলার কায়বা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
ভুক্তভোগী শরিফুল ইসলাম রুদ্রপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে। জানা গেছে, আতিকুর নামে এক ব্যক্তি শরিফুলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। শরিফুল টাকা দিতে অস্বীকৃতি জানালে, আতিকুর ও মুকুল তাকে তুলে নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর করে। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে শার্শা থানার এক কর্মকর্তা জানিয়েছেন, মারপিটের ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























