ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- তপন চন্দ্র সরকার (৪৫) এবং তাঁর স্ত্রী লতা রানী সরকার (৩৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের শিখা দেখতে পান তাঁরা। দ্রুত তাঁরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা দম্পতি আগুনে দগ্ধ হয়ে মারা যান। পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা সুবীর চক্রবর্তী ছোটন জানান, রাতে চিৎকার শুনে এগিয়ে এসে তাঁরা দেখেন যে বাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেন। স্ত্রী লতা সরকারের শরীর আগুনে প্রায় ছাই হয়ে গিয়েছিল, তাঁকে চেনার উপায় ছিল না। পরে হিন্দু ধর্মালম্বী রীতি অনুযায়ী তাঁদের দুজনের সৎকার সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুন্নবী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

দিনাজপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১২:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬