সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে জাতীয় যুবশক্তির ঢাকা মহানগরের চারটি গুরুত্বপূর্ণ ইউনিটের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম এবং সদস্য সচিব জাহিদুল ইসলামের অনুমোদনে এই কমিটিগুলো গঠন করা হয়।
ঘোষিত কমিটি অনুযায়ী, ঢাকা মহানগর দক্ষিণে আশিকুর রহমানকে আহ্বায়ক ও ফয়সাল আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। ঢাকা মহানগর পূর্বে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন হামজা মাহবুব এবং সদস্য সচিব হয়েছেন গাজী আশিকুর রহমান ফায়েদ।
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তরে মাহতাব খান বাধনকে আহ্বায়ক ও গোলাম মোনাব্বেরকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পশ্চিমে তৌহিদুল ইসলাম তুহিন আহ্বায়ক এবং মোহাম্মদ তৌহিদুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। নবগঠিত এই চার ইউনিটের নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংসদ।
রিপোর্টারের নাম 























