ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি আরিফ, সম্পাদক ইব্রাহিম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আব্দুল আলিম আরিফ এবং সেক্রেটারি হিসেবে ইব্রাহিম খলিল মনোনীত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বিকেলে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়।

নব নির্বাচিত সভাপতি আব্দুল আলিম আরিফ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, নব মনোনীত সেক্রেটারি ইব্রাহিম খলিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটি গঠন অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী, সাবেক জবি শিবির সভাপতি ফয়সাল আমিন, ইকবাল হোসেন, আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় শিশুসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি আরিফ, সম্পাদক ইব্রাহিম

আপডেট সময় : ১২:০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬