ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘সবার আগে বিএনপি’: সংসদে জামায়াত এমপি

বিএনপি তাদের নির্বাচনি প্রতিশ্রুতি ‘সবার আগে বাংলাদেশ’ থেকে সরে এসেছে দাবি করে জাতীয় সংসদে তীব্র সমালোচনা করেছেন নীলফামারী-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী। তিনি বলেছেন, দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি থেকে বিএনপি এত দ্রুত কীভাবে সরে এলো, তা প্রশ্নবিদ্ধ।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে ওবায়দুল্লাহ সালাফী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত, এমনকি আমার নির্বাচনি এলাকাতেও দেখা যাচ্ছে, পেট্রোল পাম্পে তেল নিতে গেলে বিএনপির নেতাকর্মীদের সবার আগে দেওয়া হচ্ছে। তাই এখন জনগণ বলছে, ‘সবার আগে বাংলাদেশ’ নয়, বরং ‘সবার আগে বিএনপির নেতাকর্মীরা’!

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ রাতারাতি পরিবর্তন হয়ে এখন ‘প্রথম সংবিধান আমার, শেষ সংবিধান, জীবন সংবিধান, মরণ সংবিধান’ হয়েছে। এই অবস্থা থেকে বিএনপি ফিরে না এলে দেশের মানুষ মনে করবে, তাদের ভাগ্য নিয়ে আবারও ছিনিমিনি খেলা শুরু হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে জামায়াতের আরেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জ্বালানি তেলের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমি নিজে ঢাকা শহরের তিনটি পেট্রোল পাম্প ঘুরে আমার গাড়িতে তেল পাইনি। কয়েকদিন আগে নির্বাচনি এলাকায় গিয়ে দেখেছি তিন-চার কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ লাইন। অথচ আজকে বলা হচ্ছে তেলের কোনো সমস্যা নেই। তিনি হুঁশিয়ারি দেন, এভাবে সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করা হলে এবং এর বিস্ফোরণ ঘটলে বর্তমান সরকারই দায়ী থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘সবার আগে বিএনপি’: সংসদে জামায়াত এমপি

আপডেট সময় : ১০:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬