ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রংপুরে ১০৮ নবীন আইনজীবীকে সংবর্ধনা: পেশাগত জীবনে স্বাগত জানালেন জ্যেষ্ঠরা

রংপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ বছর বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত ১০৮ জন নবীন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে জ্যেষ্ঠ আইনজীবীরা ফুল, বই ও কলম দিয়ে নতুন সহকর্মীদের বরণ করে নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. হানিফ। নারী ও শিশু পিপি অ্যাডভোকেট শফিক কামাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আফতাব উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা রংপুর জেলা আইনজীবী সমিতিকে একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, প্রতিবছর অসংখ্য নবীন আইনজীবী আইন পেশায় যুক্ত হন এবং তাদের মধ্য থেকে অনেকেই ভবিষ্যতে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তারা নবীন আইনজীবীদের সমিতির নিয়ম মেনে পেশাগত কার্যক্রম পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। নিয়ম অনুসরণ করে সমিতির সদস্য হলে সকল সুবিধা ভোগ করা সম্ভব বলে বক্তারা মত দেন। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ৬০৪ জন, তবে এখনো কিছু আইনজীবী নিয়ম অনুযায়ী সদস্যভুক্ত না হওয়ায় তাদের বিষয়টি সমিতির বিধি অনুসারে বিবেচনা করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষে নবীন আইনজীবীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পেশাগত জীবনে সফলতা কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

রংপুরে ১০৮ নবীন আইনজীবীকে সংবর্ধনা: পেশাগত জীবনে স্বাগত জানালেন জ্যেষ্ঠরা

আপডেট সময় : ১০:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬