ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। নির্ধারিত সময়ের দুই দিন বাকি থাকলেও এখন পর্যন্ত মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, যাদের সবাই বিএনপির মনোনীত।

ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন— সানজিদা ইসলাম তুলি, নিলুফার ইয়াসমিন মনি ও মাহবুবা রহমান। গত ১২ দিনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোটের সমর্থন পেতে ৪৩১ জন ফরম সংগ্রহ করলেও জমার হার এখনও অনেক কম। রোববার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসির উপসচিব মো. মনির হোসেন জানান, এদিন নতুন করে ৩৫ জন নারী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যাদের মধ্যে ৩৪ জনই বিএনপির।

তফসিল অনুযায়ী, ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই করা হবে। আপিল করার সুযোগ থাকছে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। চূড়ান্ত পর্যায়ে আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৯:৩৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬