ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডিপিএল দলবদল: লিজেন্ডস অব রূপগঞ্জে লিটন-মিরাজ

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমের দলবদলের শেষদিনে বড় চমক দেখিয়েছেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তারা দুজনই নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।

গত মৌসুমে মেহেদী হাসান মিরাজ মোহামেডানের হয়ে এবং লিটন দাস গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলেন। এবার তারা লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠ মাতাবেন। এবারের ডিপিএলে শুরুতে দল না গড়ার সিদ্ধান্ত নিলেও, শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে শক্তিশালী একটি দল গড়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

লিটন-মিরাজ ছাড়াও শেষদিনে দলবদলে চমক দেখিয়েছেন পেসার অভিষেক দাস। ইনজুরির কারণে গত কয়েক মৌসুম খেলতে না পারা এই পেসার এবার গাজী গ্রুপের হয়ে খেলবেন। ব্রাদার্স ইউনিয়ন, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সসহ অন্যান্য দলগুলোও আজ তাদের দলবদল কার্যক্রম সম্পন্ন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডিপিএল দলবদল: লিজেন্ডস অব রূপগঞ্জে লিটন-মিরাজ

আপডেট সময় : ১২:০০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬