ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ইউনিটের যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল বাপ্পী তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

সৈয়দ আব্দুল বাপ্পী তার ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে এবং একইসঙ্গে সংগঠনের জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠিয়ে তার ওপর অর্পিত সকল দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি সংগঠনের সঙ্গে কাজ করার সময়কালের অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার অনুপস্থিতিতেও যেন সংগঠন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ইউনিটের আহ্বায়ক কাজী রিয়াজ জানান, তারা বাপ্পীর সিদ্ধান্তকে সম্মান জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা: প্রাণ হারাল ৮ শিশুসহ ১০ জন

শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

আপডেট সময় : ১২:০১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬