ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঢাকা সেনানিবাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ঢাকা সেনানিবাসস্থ প্রশাসনিক আওতাধীন বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। এসএসসি, এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন মেধাবী শিক্ষার্থীকে এই সম্মাননা জানানো হয়।

গত শনিবার ঢাকা সেনানিবাসের শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ অডিটোরিয়ামে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের মহাপরিচালক নেছার আহমেদ খান। এছাড়া পরিচালক মো. কামরুল ইসলাম ভূঁইয়া, পরিচালক আল ইমরানসহ বাহিনী সদর দপ্তর ও আন্তঃবাহিনী সংস্থাসমূহে কর্মরত বেসামরিক কর্মকর্তা-কর্মচারী, কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা: প্রাণ হারাল ৮ শিশুসহ ১০ জন

ঢাকা সেনানিবাসে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী

আপডেট সময় : ১১:৫৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬