ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কোপা দেল রে: টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়ে সোসিয়েদাদের শিরোপা জয়

পাঁচ বছর পর কোনো শিরোপা ঘরে তোলার স্বপ্ন ভেঙে গেলো স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের। কোপা দেল রের ফাইনালে টাইব্রেকারে অ্যাটলেটিকোকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার মাঠে শনিবার রাতে এই রোমাঞ্চকর ফাইনাল অনুষ্ঠিত হয়।

নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো অ্যাটলেটিকোর স্ট্রাইকার আলেক্সান্দার সরলথ ও জুলিয়ান আলভারেজের শট রুখে দেন। এরপর পাবলো মারিন জয়সূচক পেনাল্টি জালে জড়িয়ে সোসিয়েদাদের চতুর্থ কোপা দেল রে শিরোপা নিশ্চিত করেন।

এই জয়ের মধ্য দিয়ে রিয়াল সোসিয়েদাদ ছয় বছর পর আবারও কোপা দেল রের শিরোপা জিতলো। অন্যদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদের ১১তম কোপা দেল রে ট্রফি জেতার স্বপ্ন অপূর্ণই রয়ে গেলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা: প্রাণ হারাল ৮ শিশুসহ ১০ জন

কোপা দেল রে: টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়ে সোসিয়েদাদের শিরোপা জয়

আপডেট সময় : ১১:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬