ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষা: অংশ নেবে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ শিক্ষার্থী, কমেছে পরীক্ষার্থীর সংখ্যা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশ নেবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা ৫৬৬ জন কমেছে, যা গত বছর ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ড প্রতিষ্ঠার পর এটি ১৮তম এসএসসি পরীক্ষা। ২০০৯ সালে প্রথমবারের মতো দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২০ মে ২০২৬ তারিখে শেষ হবে।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মোট ২৮৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ১ লাখ ৩৭ হাজার ২৮৬ জন, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন। বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৯৯ হাজার ৬৭১ জন, মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থী রয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্র সচিবের কক্ষ থেকে প্রতিটি পরীক্ষার কক্ষ পর্যবেক্ষণ করা হবে। যেকোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা পরিচালনায় ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক নিরাপত্তায় থাকবে পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা: প্রাণ হারাল ৮ শিশুসহ ১০ জন

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষা: অংশ নেবে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ শিক্ষার্থী, কমেছে পরীক্ষার্থীর সংখ্যা

আপডেট সময় : ১২:০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬