ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জনস্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো শর্ত মানবে না সরকার: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত যদি দেশের সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী হয়, তবে নির্বাচিত সরকার তা গ্রহণ করবে না। তিনি উল্লেখ করেন, আইএমএফের বর্তমান ঋণ কর্মসূচিটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হয়েছিল। সেই কর্মসূচির অনেক শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।

ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভা শেষে দেশে ফিরে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, বিগত সরকার ছিল অনির্বাচিত, কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। তাই জনগণের কল্যাণ বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। আইএমএফের বর্তমান প্রোগ্রামটি কয়েক মাস পর শেষ হলে নতুন কর্মসূচিতে যাওয়া হবে কি না, সে বিষয়ে সরকার পরবর্তীতে সিদ্ধান্ত নেবে।

ফ্যামিলি কার্ড ও ঋণের শর্ত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সঙ্গে আইএমএফের ঋণের কোনো যোগসূত্র নেই। বরং এই উদ্যোগটি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। দরিদ্র মানুষের কাছে অর্থনীতির সুফল পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোনো দাতা সংস্থার শর্ত পূরণের জন্য জনগণের কল্যাণকে বিসর্জন দেওয়া হবে না বলেও তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে হাতুড়ির আঘাতে দোকান কর্মচারীর মৃত্যু, মালিকের ছেলে আটক

জনস্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো শর্ত মানবে না সরকার: অর্থমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬