ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস উদযাপন: জামায়াত নেতাদের অংশগ্রহণ

কসোভোর ১৮তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রোববার সন্ধ্যায় বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এই অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান যোগ দেন।

বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনারের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অতিথিরা কসোভোর স্বাধীনতার এই গুরুত্বপূর্ণ দিবসটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে মিয়া গোলাম পরওয়ার কসোভোর রাষ্ট্রদূত লুজিম পলনারের মাধ্যমে দেশটির রাষ্ট্রপতি ভিয়োসা ওসমানি-সাদ্রিউর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।

এ সময় মিয়া গোলাম পরওয়ার উপস্থিত অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উভয় ভ্রাতৃপ্রতীম দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জামায়াতের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

ঢাকায় কসোভোর ১৮তম স্বাধীনতা দিবস উদযাপন: জামায়াত নেতাদের অংশগ্রহণ

আপডেট সময় : ১০:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬