ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি বিরোধীদলীয় নেতার শুভকামনা

আসন্ন এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উজ্জ্বল সাফল্য কামনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান জানান, এবারের পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রায় ১৬ লাখ এসএসসি এবং প্রায় ৪ লাখ দাখিল ও সমমানের পরীক্ষার্থী রয়েছে। তিনি জীবনের প্রথম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বিরোধীদলীয় নেতা পরীক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। একই সাথে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষকদের প্রতি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান লুট

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি বিরোধীদলীয় নেতার শুভকামনা

আপডেট সময় : ১০:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬