ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি: সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৬ সেশনের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুর রহমান সভাপতি এবং আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার দুপুরে চবির আইসিএসবি মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সম্মেলন শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আনোয়ার হোসেন মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় সভাপতির অনুমোদনক্রমে চবি শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক আল-আমীন মোহাম্মদ বাবুল এবং চট্টগ্রাম মহানগর সভাপতি মো. আব্দুল কাদের। এছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সম্মেলনে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, “মুসলিম উম্মাহ সমসাময়িক জ্ঞানে বলীয়ান হয়ে আধ্যাত্মিকতাকে ধারণ করতে পারলে আবারও বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হবে ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ‘হুজ হু’ সম্মাননায় ভূষিত গাকৃবি উপাচার্য ড. মোস্তাফিজুর রহমান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি: সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার

আপডেট সময় : ০৯:৩৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬