ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সংসদকে ‘মনোলগ সেশন’ না বানিয়ে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদকে কেবল একতরফা আলোচনার কেন্দ্র বা ‘মনোলগ সেশন’ না বানিয়ে মন্ত্রীদের সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গণতন্ত্রকে কার্যকর করতে হলে সংসদে মন্ত্রীদের জবাবদিহিতা থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে তারকা চিহ্নিত প্রশ্নগুলো কেবল টেবিলে উপস্থাপন করা হচ্ছে এবং কোনো মৌখিক উত্তর দেওয়া হচ্ছে না। এর ফলে সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করার সুযোগ হারাচ্ছেন, যা তাদের সংসদীয় অধিকারের লঙ্ঘন। তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রণালয় থেকে লিখে দেওয়া স্ক্রিপ্ট পাঠ করার ফলে মন্ত্রীদের সঙ্গে সংসদ সদস্যদের যে জবাবদিহিতার সম্পর্ক থাকা উচিত, তা নিশ্চিত হচ্ছে না।

একই আলোচনায় তিনি রাজনৈতিক স্যাটায়ার বা কার্টুন শেয়ার করার দায়ে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেন। আহসান হাবিব নামের এক ব্যক্তির গ্রেপ্তারের উদাহরণ টেনে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্নমত দমনের উদ্দেশ্যে এ ধরনের ভুল আইনে মামলা ও গ্রেপ্তার অনভিপ্রেত। এর জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, সময় বাঁচাতে প্রশ্নোত্তর টেবিলে দেওয়া হচ্ছে, তবে সদস্যরা চাইলে রাত ১০টা পর্যন্ত অধিবেশন চালিয়ে মৌখিক প্রশ্নোত্তর পর্ব চালু রাখা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত সেনারা’, শত্রুকে কড়া হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের

সংসদকে ‘মনোলগ সেশন’ না বানিয়ে মন্ত্রীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি হাসনাত আব্দুল্লাহর

আপডেট সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬