ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জামায়াত নেতা ও সাবেক জেলা আমির মাওলানা মোস্তফা কামালের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুর ২টা ১২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে রাজধানীর কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভোলা সদর এবং তার নিজ এলাকা চরফ্যাশনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মাওলানা মোস্তফা কামাল ভোলা-৪ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন এবং বরিশাল অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজনৈতিক জীবনে মাওলানা মোস্তফা কামাল দীর্ঘ সময় কারাবরণ করেছেন। উল্লেখ্য, বিগত সরকারের আমলে তার বড় ছেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার প্রস্তুতি

জামায়াত নেতা ও সাবেক জেলা আমির মাওলানা মোস্তফা কামালের ইন্তেকাল

আপডেট সময় : ০৬:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬