ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

এনসিপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একঝাঁক নেতা

জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের অন্তত ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। রোববার দুপুরে রাজধানীর এনসিপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন।

নতুন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। এছাড়া এবি পার্টির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রিফাত রশিদ ও হাসিব আল ইসলামও দলটিতে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি নতুন ও শক্তিশালী প্ল্যাটফর্মের প্রয়োজন অনুভব করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপির নীতি ও আদর্শের সঙ্গে একাত্ম হয়ে তারা আগামীতে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

এনসিপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একঝাঁক নেতা

আপডেট সময় : ০৩:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬