ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সহপাঠীর ক্ষতিপূরণসহ ৪ দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

সড়ক দুর্ঘটনায় আহত সহপাঠীর ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে বরিশাল-পটুয়াখালী (ঢাকা-কুয়াকাটা) মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রোববার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এর ফলে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে একটি তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী তামিম হোসেন গুরুতর আহত হন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার কথা থাকলেও কোনো কার্যকর সমাধান না আসায় তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন ও পর্যাপ্ত পুলিশ মোতায়েন, দুর্ঘটনাকবলিত লরির চালককে গ্রেপ্তার, ক্যাম্পাসের সামনে স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগ এবং আহত শিক্ষার্থী তামিমের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলপিজির দাম বাড়লো, ১২ কেজি সিলিন্ডার ১৯৪০ টাকা

সহপাঠীর ক্ষতিপূরণসহ ৪ দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬