ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় অভ্যন্তরীণ বিরোধের জেরে এক বিএনপি নেতার হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল মামুন। শনিবার রাতে উপজেলার ঢেকুরিয়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মামুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আব্দুল্লাহ আল মামুন মাইজবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাবেক এক নেতার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

সিরাজগঞ্জে অভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০১:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬