ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে মাদকসহ শিক্ষার্থী আটক, তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি ছাত্রী হলের কক্ষ থেকে মাদকসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। শনিবার সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী। তিনি অন্য একটি হলের আবাসিক শিক্ষার্থী হওয়া সত্ত্বেও ওই কক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

অভিযানকালে ওই কক্ষ থেকে গাঁজা, দেশি-বিদেশি মদের বোতল এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। হল প্রশাসন জানিয়েছে, কক্ষ থেকে মাদক সেবনের তীব্র গন্ধ পাওয়ায় তল্লাশি চালানো হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসি ও সিসি ক্যামেরার আড়ালে মাদক সাম্রাজ্য: নোয়াখালীতে বিলাসবহুল আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে মাদকসহ শিক্ষার্থী আটক, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৭:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬