ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এনসিপি থেকে ফারাহা এমদাদের পদত্যাগ: ‘সম্মতি ছাড়া’ পদ দেওয়ার অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ফারাহা এমদাদ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার অভিযোগ, কোনো ধরনের পূর্বানুমতি বা আলোচনা ছাড়াই তাকে ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফারাহা এমদাদ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, তাকে না জানিয়েই নতুন কমিটিতে পদ দেওয়া হয়েছে যা সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থী। তিনি গত কয়েক মাস ধরে কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় নারী শক্তির পদ এবং মহানগরের দায়িত্ব—উভয় থেকেই অব্যাহতি নিয়েছেন।

পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তবে নিজের অসম্মতিতে এমন দায়িত্ব চাপিয়ে দেওয়াকে তিনি অনৈতিক মনে করছেন। এ কারণেই তিনি স্বেচ্ছায় এবং তাৎক্ষণিকভাবে দলটির সব পর্যায়ের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

এনসিপি থেকে ফারাহা এমদাদের পদত্যাগ: ‘সম্মতি ছাড়া’ পদ দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬