ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

চবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে জিরো পয়েন্টে চাকসু ও শিবিরের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই ঘটনার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় পৃথকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং শাখা ছাত্রশিবির। গত শুক্রবার মধ্যরাত থেকে শুরু করে পরদিন দুপুর পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি চলে।

বিক্ষোভ সমাবেশে চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঞা ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সুরক্ষায় পুলিশ ফাঁড়ি থাকলেও সেখানে দায়িত্বশীল কাউকে পাওয়া যায় না। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, রাজনৈতিক কোন্দল দমনে শত শত পুলিশ মোতায়েন থাকলেও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে প্রশাসনের অনীহা দৃশ্যমান। তিনি অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ অভিযোগ করেন, জোবরা গ্রাম কেন্দ্রিক একটি অপরাধী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই সিন্ডিকেটটি বারবার শিক্ষার্থীদের ওপর হামলা চালালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না: ডোনাল্ড ট্রাম্প

চবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে জিরো পয়েন্টে চাকসু ও শিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ১১:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬