ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন আসলাম চৌধুরী

কৃষক সমাজের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আসলাম চৌধুরী। শনিবার বিকেলে সীতাকুণ্ডে নিজ বাসভবনে মিরসরাই উপজেলা কৃষকদলের নেতাকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে আসলাম চৌধুরী দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও কৃষি খাতের বিদ্যমান নানা সংকট নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সার ও সেচ সমস্যা সমাধান এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কৃষকদল বিএনপির একটি অন্যতম শক্তিশালী অঙ্গসংগঠন। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করে কৃষকদের পাশে দাঁড়াতে হবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিন ও সদস্যসচিব আবু দাউদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃষকদলের পক্ষ থেকে আসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না: ডোনাল্ড ট্রাম্প

কৃষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন আসলাম চৌধুরী

আপডেট সময় : ১১:৩০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬